ADS


চাই না তাজমহল ❑ পপি প্রামানিক

চাই না তাজমহল 
পপি প্রামানিক 
২৭/০৭/২০২১
""'""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
জানি সপ্তম আশ্চর্যে স্থান পেয়েছে শাজাহানের তাজমহল, 
কিন্তু তার শুভ্র পাথরে জমানো রয়েছে সহস্র আঁখি জল।
চাই না আমি এমন প্রেমের নিদর্শন, চাই না তাজমহল,
আমি হতে চাই তোমার ভালোবাসাময় সোনা ঝরা  ফসল। 
শাজাহান তো ভালোবাসার জন্য হৃদয়ে জ্বালাতে পারেনি প্রেমের প্রদীপ শিখা, 
তাই মরণের পরে সমাধি গড়ে উড়িয়েছে ধূপের ধোঁয়া! 
আমার হৃদয়ে গড়বো মহল সেখানে থাকবে সতত তোমার ছোঁয়া। 
মমতাজের তরে বিরহী শাজাহান তাজমহল গড়েছিল প্রেম যমুনার তীরে,
আমার প্রেমের গড়বো সমাধি নবগঙ্গার নির্জন কোনো পাড়ে।
স্বর্গ পুরী তাজমহল দেখে পর্যটক কিংবা প্রেমময় মানবের বিস্মিত হয় মন,
আমাদের প্রেমের সমাধির কাছে হার মানবে শাজাহানের নিষ্প্রাণ তাজমহল।
অমরাবতী তাজমহল যে ক্ষণে ক্ষণে রূপ-রঙ বদলায়,
আমার সমাধিতে আলোক রোশনাই ছড়াবে ভরা জ্যোৎস্নায়।
শাজাহানের কাছে তাজমহল যেন প্রেমের মহাতীর্থ,
তোমার প্রেমের ছোঁয়া যদি অনুভবে সারা না জাগায়, চাই না আমি সে তীর্থ।
শাজাহান তুল্য প্রেমিক না হয়ে, ওগো তুমি হবে আমার মনের মতো,
আমি নই সম্রাজ্ঞী তবু তুমি আমার হৃদয়ের সম্রাট, তোমাকে কুর্নিশ জানাই শত।
তোমার জন্য গড়বো না তো ভালোবাসার কোনো নিদর্শন, 
মোরা একই সাথে হৃদয় মাঝে গড়বো রাজমহল,
যেখানে সতত হবে ভালোবাসার পুষ্প বর্ষণ।

Post a Comment

0 Comments