প্রেম ❑ ডাঃ লুৎফর রহমান
খ্রিষ্টান ধর্ম আজ এত সমুজ্জ্বল হয়ে দেখা দিয়েছে ইসলাম ধর্মের প্রভাবের ফলে । আল্লাহর মঙ্গলবাণী হযরত মােহাম্মদ ( সঃ ) বগম্ভীর কণ্ঠে প্রচার করেছিলেন , তারপর ইঞ্জিল । কেতাবের দীপ্তি ইউরােপবাসীর চোখে সমুজ্জ্বল হয়ে প্রতিভাত হয়েছে ।২
আতুর , কয়েদি , পাগল , দাস , কুষ্ঠরােগীকে ইউরােপ কুকুরের মতাে , বন্য পশুর মতাে ঘৃণা করতাে । পিসা ( Pisa ) শহরে জীবন্ত মানুষের শরীরে এনাটমি শিখবার জন্যে ডাক্তারেরা কালপােল ( ছুরি ) ব্যবহার করতাে । মানুষের উপরে এই অত্যাচারের কাহিনী পড়ে আমরা ভীত হই । আত্মা ব্যাকুল হয়ে উঠে ।৩
মানব জাতির জন্যে আর্শীবাদ হয়েই ইসলাম যথাসময়ে পৃথিবীতে এসে ছিল । ছােট নাই , বড় নাই , ধনী নাই , দরিদ্র নাই , পীড়িত , লাঞ্ছিত , দাস গােলাম , রােগী সবই ভাই ' ! ৪
ইসলামে দান খেয়ালী বিষয় নহে ; তা আল্লাহর অপরিহার্য আদেশ । জলেম ও জুলুমকে ইসলাম আল্লাহর অভিশাপ দেয় — আন্তরিক ঘৃণা করে । মজলুমকে সমস্ত ত্রাণ দিয়ে রক্ষা কর — এই তার বাণী।
ইসলাম তস্করের হাত কাটতে , ব্যভিচারীকে পাথর মারতে বলেছে ; কিন্তু সে ক্ষমার কথাও বলেছে । মুসলমান সাধু চোরকে রিক্ত হস্তে ফিরতে দেখে ব্যথিতচিত্তে আপন একমাত্র সম্বল কম্বলটি চোরের যাওয়ার পথে রেখে গিয়েছেন । সাধু ফকিরদের জীবন - কাহিনী কত সুন্দর , জগতে কোথাও তার তুলনা নাই ।
ইসলামে মানুষের প্রতি মানুষের প্রেম — অপর জাতির প্রতি প্রেম নিন্মলিখিত সত্য । ঘটনায় সুন্দরভাবে ফুটে উঠেছে । প্রেমে আপন - পর নাই , জাতি - বিচার নাই । মিশরে এক সময়ে একটি মসজিদ ভস্মীভূত হয় । কতকগুলি লােক সন্দেহ করল খ্রিস্টানদের এ কাজ । তারা সন্দেহ করে খ্রিস্টানদের ঘর জ্বালিয়ে দিল । খলিফা কিন্তু অপরাধীদের নিজের জাত বলে ক্ষমা করলেন না । বিচারক কতকগুলি কাগজে মৃত্যুদণ্ড , কতকগুলিতে বেত্রাঘাতের দণ্ড লিখে তাদের মধ্যে ছড়িয়ে দিয়ে বললেন- “ যার যেখানা ইচ্ছা তুলে নাও । " কোনাে কাগজে কী শাস্তি লেখা আছে , তা তাদের জানতে দেওয়া হল না । খলিফার কঠিন শাস্তি অপরাধী মুসলমানদের গ্রহণ করতে হলাে । খলিফার কঠিন শাস্তি লেখা আছে , তা তাদের জানতে দেওয়া হল না । খলিফার কঠিন শাস্তি অপরাধী মুসলমানদের গ্রহণ করতে হল । ইহাই ইসলামের কঠিন আদর্শ , ইহাই প্রেমের আদর্শ ।
সেই অপরাধী জনসংঘের মাঝে দুই ব্যক্তি পাশাপাশি দাড়িয়েছিল । তাদের একজনের ভাগ্যে ঘটেছিল মৃত্যুদন্ড , অপরের বেত্রাঘাত । প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তি বললেন - ' অামার । মরণের ভয় নাই , কিন্তু আমার নিঃসহায় মা আছেন , তারই জন্য দুঃখ হচ্ছে | কে তার সেবা । করবে ? " পাশের ব্যক্তি তার হাতে নিজের শাস্তি পত্রখানি দিয়ে বললে- “ আমার মা নেই , আমার মরণে কারাে ক্ষতি হবে না ।
যার মরণের কথা ছিল , সে মুক্তি পেল , যার বাঁচবার কথা ছিল আনন্দে মৃত্যু বরণ করলো।
এই লােকটির সংবাদ জগৎ রাখে নাই । কিন্তু তার জীবনে মহা আদর্শ মনুষ্যকে শিক্ষা দিয়েছে — প্রেম কাকে বলে ।
অনেককাল আগে একবার আমি চট্টগ্রামে গিয়েছিলাম । গাড়ির মধ্যে একজন দুর্বলকায় ভিন্ন ধর্মাবলম্বী লােক এসে প্রবেশ করলাে । গাড়িতে জায়গা ছিল অনেক । কয়েকজন কাবুলি উপাসনার ভান করে তাদের দীর্ঘ দেহ এবং উপাসনার আসন দিয়ে সমস্ত জায়গা জুড়ে রাখলাে । আমি বিধর্মীকে দয়াপরবশ হয়ে একটু স্থান দিতে সবাইকে অনুরােধ করলাম । অতিথিটিকে একটু স্থান দিলাম । আমার এই অন্যায় গাড়ির সবাই রেগে উঠলাে । শেষকালে আমি অতি কষ্টে কোনােরকমে সেই ক্লান্ত ভাইরা এবং অন্যান্য সবাই চটে গেল । শেষরাত্রে নিদ্রাকাতর হয়ে যেই একটু শােবার জন্য একটু কাৎ হয়েছি , অমনি কতকগুলি হাত আমার কান নিয়ে টানাটানি আরম্ভ করলাে । কান যে মলে । দেয় নাই , এটাই সৌভাগ্যের বিষয় ! ইসলামের প্রতি আত্মার প্রেম লােকগুলি এভাবেই সার্থক করলাে । বস্তুত এ ইসলামের কাজ নয় । ইসলামের প্রেমে জাতি বিচার নাই । সর্বত্রই সে ন্যায়নিষ্ঠ এবং মহাজন ।
এমার্সন বলেছেন— “ কোমল , পেলব ব্যাঙের ছাতাগুলি মৃদু আঘাতে কঠিন মাটির ছাপড়া ভেঙ্গে দেয় । কার কাজ কেমন শান্ত অথচ অব্যর্থ । প্রেম ও দয়া মান - চিত্তকে জয় করে । মনুষ্য হৃদয়কে আসন পাতবার , আকর্ষণ করবার , দ্বিতীয় কোনাে পথ নেই । হৃদয়হীন । শাসনের ফল দ্রুত ; কিন্তু ক্ষণস্থায়ী , প্রেমের শাসনই , চিরস্থায়ী । ”
জন উলমান ( John Woolman ) বলেছেন— “ মানুষের আর্তনাদ আমাদের কানে পৌছে ব্যথা , পিতৃহীনের করুণ নয়ন আমাদের দৃষ্টি আকর্ষণ করে না ! কত শত নয়ন পতিত হয়েছে , কত মুখ শােকদুঃখভারে বিবর্ণ হয়েছে , আমরা তা দেখি নাই । আমাদের হাসি , উল্লাস , উৎসব , গান থামে নাই । মানব - দুঃখ আমাদের জাগায় নাই । মানুষের পাপে আমাদের শরীর শিউরে ওঠে নাই । ”
রােগীর কী যাতনা , তার দুঃখের দুঃসহ জ্বালা , সুস্থ মানুষ অনুভব করতে পারে না । দুঃখীর দুঃখ যিনি যতটুকু অনুভব করেন , তিনি তত বড় মানুষ । হাসি - খেলার দিনমান শেষ হয় , কিন্তু যাতনাদগ্ধ নর - নারীর আর্তনাদ দিনের প্রতি মুহূর্তে কঠিন প্রতিধ্বনি জানাচ্ছে কে তা চিন্তা করে ? কে ব্যথিতের বেদনার কথা ভেবে জীবনের সুখকে বিষাদ - মলিন করে তুলবে ? যে মুখ মানব - দুঃখে উদাসীন , সে মুখ পশুর , সে মুখ মানুষের যােগ্য নয় ।
শীতকালে পণ্ডিত ঈশ্বরচন্দ্রের মাতা একখানি বস্ত্র গায়ে দিয়ে শুয়েছিলেন । তা দেখে ঈশ্বরচন্দ্র বললেন— “ মা , আমি তাে আপনাকে তুলা দিয়ে নরম লেপ তৈরি করে দিয়েছি , এই শীতে আপনি এই সামান্য বস্ত্রে রাত্রি কাটাবেন ? ”
মা বললেন- “ বাবা , এই গ্রামের অনেক হতভাগিনী আছে , যাদের গায়ে দেবার বস্ত্র নেই , তাদের কথা চিন্তা করে আমি গায়ে গরম কাপড় দিতে পারছি না । ” কী সুন্দর মহানুভবতা , কী স্বর্গীয় সহৃদয়তা — দরিদ্রের প্রতি তার আশ্চর্য প্রেম ।
সুইডেনের রাজকুমারী ইউজীন পীড়িতের কথা চিন্তা করে তার সাধের রত্ন - অলঙ্কারগুলি কন্টক বলে বিবেচনা করেছিলেন । তিনি সেইগুলিকে বিক্রি করে দুঃখীদের জন্যে এক ফিরিয়ে বললেন , " মা , আপনার এই হাসপাতালে আশ্রয় না পেলে আমি রাস্তায় প্রাণত্যাগ হাসপাতাল প্রতিষ্ঠা করেন | একদা হাসপাতাল পরিদর্শনকালে জনৈক রােগী তার দিকে মুখ করতাম ” । এই বলে লােকটি নীরবে অশ্রু বিসর্তন করতে লাগল । রাজকুমারী দেশ । বললেন , “ এই অশ্রুধারাই আমার শ্রেষ্ঠ অলঙ্কার , আজ আমি মুক্তার হার ধারণ করলাম । "
আমরা কি সত্যই উন্নতির পথে চলেছি ?
তা হলে দেখতে হবে , আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হচ্ছে কিনা । সমস্ত জ্ঞান , সমস্ত সভ্যতা , সকল ধার্মিকতার প্রাণ - প্রেম । প্রেম ব্যতীত জাতির সাধনা ব্যর্থ । প্রেম মনুষ্যত্বকে তাগ করে , তাকে দুঃখ বরণ করতে উদ্বুদ্ধ করে , মানুষের এবং জাতির জীবনকে নিয়ন্ত্রিত করে । প্রেম কখনও মানুষকে অবিবেচক , নিষ্ঠুর , আত্মসর্বস্ব , অবিনয়ী , পরস্বার্থহারী , দান্তিক করে না ।
দেখতে হবে , আমরা দেশের মানুষকে ভালােবাসি কিনা । দেশের মানুষের জন্যে ত্যাগ স্বীকার করতে শিখেছি কিনা ? তা হলে বুঝবাে জাতির সত্যই উন্নতি শুরু হয়েছে ।
আমরা কি প্রতিবেশীকে আঘাত করি ? —আমরা কি কারও দাবি নষ্ট করি ? —জাতির দুঃখে কি আমাদের কোনাে সহানুভূতি নাই ? —পরস্পরে কি আমরা মিথ্যা ব্যবহার করি ? তা হলে বুঝবাে কিছুই হয় নাই ।
মনুষ্য যতই অপরাধ ও মূঢ় হােক না কেন , তাকে আঘাত করে মানুষের মনে যখন আনন্দ হয় , তখন বুঝতে হবে , শয়তান আত্মতৃপ্তি লাভ করেছে । সে আঘাত মানুষের নয় । মনুষ্যকে শাস্তি দাও — আঘাত কর কর্তব্যের খাতিরে — পশুর আনন্দ নয় ।


0 Comments