ডাঃ লুৎফর রহমান
❑
বাংলা ১৩৮৪ সালে বৈশাখ সংখ্যায় ‘ মাসিক সাহিত্যিক পত্রিকায় গােলাম মকসুদ এম , এ , ‘ মানব ধর্ম ' শীর্ষক প্রবন্ধে হযরত মহম্মদ - এর দুইটি বাক্য উদ্ধৃত করেছিলেন ; “ ঐশ্বরিক গুণে গুণান্বিত হও । ” “ সমস্ত জগৎ আল্লাহতায়ালার নিকট পরিবার । যিনি তাঁহার পরিবারের যত অধিক উপকার করেন , তিনি তাঁহার নিকট তত অধিক প্রিয় । ” মৌলানা রুমীর কবিতায় দুই ছত্রের অনুবাদ লিখেছেন — তােমার মধ্যে দেবত্ব ও পশুত্ব দুই - ই আছে , যদি পশুত্বটুকু দূর করতে পার , তুমি দেবতাদেরকে ( ফেরেস্তা অর্থাৎ আল্লাহর অর্চনারত ফেরেস্তা ) অতিক্রম করে যেতে পার । ধর্ম সম্বন্ধে নিজের মতামত লিখেছেন - শয়তানের উপর জয়যুক্ত হওয়াই মনুষ্যত্বের সার ধর্ম । এই - ই বিশ্ব মানব ধর্মের মূলমন্ত্র । ... কেবল আনুষ্ঠানিক প্রার্থনা ও উপবাসই ধর্ম নহে । সৈয়দ আবদুর রব মাসিক মােয়াজ্জিন ' পত্রিকায় ৭ ম বর্ষ ১৩৪১ , বৈশাখ সংখ্যায় ৮ ম পৃষ্ঠায় লিখেছেন ; “ আত্মায় সত্যের আসন প্রতিষ্ঠা করাই ধর্ম । সত্যের যে প্রাণবন্ত ঝঙ্কার সজ্ঞান মানুষ আপন আত্মায় অনুভব করিবে তাহাই তাহার ধর্ম । ” এই দু'টি বস্তু এবং যারা ধর্মের প্রকৃত পরিচয় আত্মায় অনুভব করতে পেরেছেন , তাদের কালবিলম্ব না করে একসঙ্গে মিলিত হওয়া উচিত । বিদ্রোহ ব্যতীত কোনাে সত্যের প্রতিষ্ঠা সম্ভব নয় । পৃথিবীর মঙ্গলের জন্যে সত্যের আসন সুপ্রতিষ্ঠিত করতে হবে , মিথ্যাকে দলিত করে । ইসলামের পরম দান ঈশ্বরের একত্ব । পূর্বে মনুষ্য সমাজে ঈশ্বরকে বহু ভাগে বিভক্ত করা হয়েছে । ঈশ্বরের শক্তি ও ভাব যার মাঝে বহুলভাবে প্রকাশ পেয়েছে , মনুষ্য ভক্তি আপুত প্রাণে তাঁকে ঈশ্বরের আসন দিয়ে এসেছে । এই মনুষ্য - ঈশ্বরের ভক্ত যাঁরা , আত্মার যাঁরা , তাঁরাও ক্রমে ঈশ্বর হয়েছেন । যিশু খৃষ্টের মাতাকে মনুষ্য জ্ঞানে তার ভক্তগণ বর্জন করতে পারেন নি । ঈশ্বরের মাতা যিনি , তাকে কীভাবে বাদ দেওয়া যায় ? ” খৃষ্ট বলেন ; আমাকে পরিধান কর । যারা তাকে পরিধান করলেন তারাও খৃষ্ট অর্থাৎ ঈশ্বর হলেন । ধার্মিক রাম , বুদ্ধ , রামকৃষ্ণ পরমহংস , ঈশ্বরের বিরাট শক্তির প্রতিচ্ছবি । - সমুদ্র , বিশাল বৃক্ষ , হিমালয় , পর্বত , বিষধর সর্প ভক্তের শ্রদ্ধা হতে বঞ্চিত হলেন না । এরাও হলেন ঈশ্বরের প্রতিমূর্তি । আর্য সমাজীরা বললেন Let us try to make every man a god । এসব ফকিরি কথার মূল্য ফকিরদের কাছে আছে — সাধারণ মানুষের কাছে এইসব কথার গুরুতর অপব্যবহার হয় । কোথায় ঈশ্বর রইলেন পড়ে - বুদ্ধের পাষাণ মূর্তি ঈশ্বর হয়ে হাট , ঘাট , পর্বত , মন্দির ছেয়ে ফেললাে । মানবচিত্তের চরম অধঃপতন হল । ইসলাম বিদ্রোহ ঘােষণা করলেন । ভ্রান্ত কাফেরগণ ! ক্ষান্ত হও — ঈশ্বর নিরাকার , সর্বব্যাপী , তিনি অনুগ্রহণ করেন না , তাকেও কেউ জন্ম দেন না । ইসলাম সত্যই বলেছেন । জগতকে বিশাল পতন হতে রক্ষা করেছেন । ইসলামের আজান এবং রােজা - নামাজ পৃথিবীতে ঈশ্বরের নাম অতি সুন্দরভাবে বজায় রেখেছে । ইসলামের আবির্ভাব না হলে জগতের মানুষ ঈশ্বরের নাম একেবারেই ভুলে যেতাে । ইসলামের কল্যাণে চরম পৌত্তলিকও বলে - ঈশ্বর এক , যদিও সে ব্যবহার জগতে আদি শক্তি দুর্গারূপিনী মূর্তিতে জগতে ঈশ্বরের জননী ভাবের ছবি জগৎধাত্রীরূপে পূজা করে । এই প্রকাশ্য রােজা নামাজ ও আজান জগতে ধর্মের বাহ্যিক চর্চা রেখে — পৃথিবীর মহাকল্যাণ করেছে । রাজা থেকে পথের বেশ্যা .


0 Comments